অপারেশন থিয়েটারে ২ চিকিৎসকের হাতাহাতি 

জামালপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২২, ২০:২৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ২০:২৮

জামালপুরের ২৫০ শয্যা হাসপাতালের অপারেশন থিয়েটারে দুই চিকিৎসকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ জের ধরে হাসপাতালের অপারেশন থিয়েটারে সব ধরনের কার্যক্রম দুই ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল। এ সময় থিয়েটারে থাকা বেশ কয়েকজন রোগীর অপারেশন করা সম্ভব হয়নি। রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন রোগী জানান, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের জুনিয়র কনসালটেন্ট নাহিদুল কাদিরের সঙ্গে একই হাসপাতালের সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. সামছুর রহমানের কথা কাটাকাটি হয়। এ সময় ডা. নাহিদুল কাদির, হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ তাজুল ইসলামকে ডেকে আনেন। পরে তার সঙ্গেও ডা. সামছুর রহমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ডা. তাজুল ইসলাম অপারেশন থিয়েটারের ভেতরেই সামসুর রহমানের ওপর চড়াও হন এবং তার শার্টের কলার ধরে ঘুষি মারেন।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের কয়েকজন কর্মচারী জানান, আমরা অপারেশন থিয়েটারে দরজার সামনে ছিলাম। এ সময় ভেতরে হট্টগোল শুনি এবং জানতে পারি এক ডাক্তার আরেক ডাক্তারকে ঘুষি মেরেছেন। ঘটনার পর থেকে হাসপাতালে অপারেশন থিয়েটারে প্রায় দুই ঘণ্টা সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। এতে বেশ কয়েকজন রোগী অপারেশন না করেই চলে যান। 

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাহফুজুর রহমান সোহান বলেন, অপারেশন থিয়েটারের ভেতরে ডাক্তারদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা শুনে আমি দ্রুত সেখানে ছুটে যাই। পরে আমি ও শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ওই ডাক্তারের মধ্যে বিবাদ মিটিয়ে পুনরায় অপারেশন কার্যক্রম চালু করি।

এ ঘটনায় ডা. মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নাহিদুল কাদিরের সঙ্গে ডা. সামছুর রহমানের কথা কাটাকাটি হয়। পরে আমি সেখানে উপস্থিত হলে ডা. সামছুর রহমান আমার সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন। তবে তিনি মারধরের বিষয়টি অস্বীকার করেন।

/টিটি/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
ধর্ষণের অভিযোগে গ্রেফতার সরকারি চিকিৎসক
হামের প্রাদুর্ভাব: ঈদে ছুটি পাচ্ছেন না সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম