চার জনের কাছে পাওয়া গেলো ট্রেনের ৪৭ টিকিট

জামালপুর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৪

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃনগর ট্রেনের ৪৭টি টিকিটসহ চার কালাবাজারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয়।

জামালপুর র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দীর্ঘদিন ধরে ইসলামপুর রেল স্টেশন এলাকায় আন্তঃনগর ট্রেনের টিকিট অতিরিক্ত দামে
বিক্রি করে আসছিল একটি চক্র। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালায়। এই সময় র‌্যাব সদস্যরা বিভিন্ন ট্রেনের ৪৭টি টিকিটসহ তাদেরকে গ্রেফতার করেন।

গ্রেফতার চার জন হলেন- জেলার মেলান্দহ উপজেলার বিলহাতিজা গ্রামের আবু বক্কর (৬০), ইসলামপুর উপজেলার নটারকান্দা গ্রামের আব্দুর রহিম (৬০), একই এলাকার মুসলিম উদ্দিন (৩২) ও বিল্টু মিয়া (৪২)।

উদ্ধার টিকিটের মূল্য ১৩ হাজার ২৯২ টাকা। গ্রেফতারদের রাতে ইসলামপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের