মা-মেয়েকে হত্যা: মূলহোতা গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
২২ অক্টোবর ২০২২, ১৯:৩৮আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৯:৩৮

জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কুমারিয়া গ্রামে মা জোসনা বেগম ও মেয়ে কাজলী আক্তার হত্যাকাণ্ডের মূলহোতা মেহেদী হাসান নিপুলকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের বাঁশচড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিপুল বাঁশচড়া ইউনিয়নের জামিরা গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা নয়াপাড়া বাদামবাড়ি এলাকার মোস্তফা কামালের মেয়ে কাজলী আক্তারকে জামিরা উচ্চ বিদ্যালয়ে চাকরি নিয়ে দেবেন বলে পাঁচ লাখ টাকা চুক্তি করেন মেহেদী হাসান নিপুল। পরে নিপুলকে চুক্তিবদ্ধ টাকার মধ্যে চার লাখ টাকা দেন।’ 

ওসি আরও বলেন, ‘গত ৩ সেপ্টেম্বর নিপুল ফোনে কাজলীকে তার জামিরা গ্রামের বাড়িতে যেতে বলেন। কাজলী ও তার মা জোসনা বেগম ওই দিন সন্ধ্যায় নিপুলের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ৪ সেপ্টেম্বর সকালে বাঁশচড়া ইউনিয়নের জামিরা এলাকার একটি বাঁশঝাড় থেকে কাজলীর গলাকাটা  লাশ এবং ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় একই এলাকার খাল থেকে মা জোসনার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুরি মমিনবাগ এলাকার আব্দুস সোবহানের ছেলে শামীম হাসান এবং জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের জামিরা ফরিদপুর এলাকার আব্দুল হামিদের ছেলে মামুন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তারা ঘটনার মূলহোতা বলে নিপুলের নাম জানায়। এ ঘটনায় কাজলীর বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে জামালপুর সদর থানায় হত্যা মামলা করেন।’

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম