গৌরীপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হামলায় বৃদ্ধ নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২২, ০৫:২১আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ০৫:২১

ময়মনসিংহের গৌরীপুরে লুডু খেলাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় নয়ন মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও চার জন। প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে হামলা ও দোকানপাট ভাঙচুর করেছে।

রবিবার (২৩ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার দৌলতপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন মৃত ইয়াকুব আলীর ছেলে সবুজ মিয়া (৫৫), চান মিয়া (৬২), আহত সবুজ মিয়ার স্ত্রী মরিয়ম আক্তার (৩৬) ও নিহতের ছেলে এমদাদুল হক (১৮)।

নিহতের ছেলে রুহুল আমিন (২৮) বলেন, ‘কয়েক দিন আগে লুডু খেলা নিয়ে তার ছোট ভাইয়ের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরেই একই গ্রামের হাফিজ উদ্দিন আকন্দের ছেলে গৌরীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ওয়াসিম উদ্দিন আকন্দের নেতৃত্বে তার ভাই সুমন (২৬), নিজাম উদ্দিন আকন্দ (৪৫), হাবিল আকন্দ (৩২), লিমন আকন্দ (১৯), কাজলের ছেলে অন্তর (২৭), তাহির উদ্দিন আকন্দের ছেলে সাদ্দাম আকন্দ (৪০), বিল্লাল (১৯), রিয়াজ উদ্দিনের ছেলে সোহাগ (২৬)-সহ ১৫ থেকে ১৬ জন রাত ৮টার দিকে রামদা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে।’

তিনি আরও বলেন, ‘হামলায় আমার বাবাসহ পাঁচজন আহত। তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমার বাবাকে মৃত ঘোষণা করেন।’

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শামীম আল নোমান জানান, হাসপাতালে আনার আগেই নয়ন মিয়া মারা যান। আহত চারজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মৃতদহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

/এনএআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের