সাত বছর নিখোঁজ তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ, সন্ধানের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২২, ০১:৫২আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০১:৫২

ঢাকার তেজগাঁও কলেজের নিখোঁজ উপাধ্যক্ষ আব্দুল হান্নানকে জীবিত উদ্ধারের দাবিতে তার নিজ এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে সরিষাবাড়ী উপজেলার শিমলাবাজার এলাকায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

সরিষাবাড়ীর মহাদান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজমত আলীর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন নিখোঁজ আব্দুল হান্নানের মা আসমা বেগম, ভাই শহিদুল্লাহ, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুলসহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন,নিখোঁজের সাত বছর পেরিয়ে গেলেও উপাধ্যক্ষ আব্দুল হান্নানের সন্ধান এখনও মেলেনি।

নিখোঁজের পর থেকে তাকে উদ্ধারে রহস্যজনক কারণে নীরব রয়েছে পুলিশ প্রশাসন। তাকে জীবিত উদ্ধার ও অপরহণকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায় তার পরিবার। আব্দুল হান্নানকে জীবিত ফিরে পেতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

উল্লেখ্য, ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে ঢাকার নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তেজগাঁও কলেজের তৎকালীন উপাধ্যক্ষ আব্দুল হান্নান।

তিনি স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের