মামলা নিষ্পত্তিতে জামালপুরের বিচারক জুলফিকার আলীর রেকর্ড

জামালপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২২, ০৭:০৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০৭:০৭

জামালপুর জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান ২০২০ সালের ১৫ মার্চে জামালপুর জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করার পর থেকে ক্রমাগতভাবে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে অতীতের সব ইতিহাস ভেঙে নতুন রেকর্ড করেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

গত ৩০ নভেম্বর চাকরি থেকে অবসরের দিন পর্যন্ত ২০২০, ২০২১ ও ২০২২ সালে ৫৮৯ কার্যদিবসে দেওয়ানি ও ফৌজদারি মিলে ৬ হাজার ৮২০টি মামলা নিষ্পত্তি করেন। পর্যালোচনায় দেখা যায়, গত ৪০ বছরে জামালপুর জেলায় আসা সব জেলা জজের মধ্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান বেশিসংখ্যক মামলা নিষ্পত্তি করেছেন।

জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান ২০২০ সালের মোট ২৩৪টি, ২০২১ সালে ৩৪৩টি এবং ২০২২ সালে ৪৩৫টি মামলাসহ বিগত তিন বছরে দেওয়ানি ১ হাজার ১২টি মামলা নিষ্পত্তি করেছেন। এ ছাড়া ফৌজদারির মধ্যে দায়রা মামলা, স্পেশাল ট্রাইব্যুনাল মামলা, স্পেশাল মামলা, এসিড মামলা, ক্রিমিনাল আপিল, ক্রিমিনাল রিভিশন, ক্রিমিনাল মিস কেস, জননিরাপত্তা, সন্ত্রাসের ২০২০ সালে ১ হাজার ৬৭৮টি, ২০২১ সালে ১ হাজার ৭৯৫টি, ২০২২ সালে ২ হাজার ৩১৪টি নিষ্পত্তি করেন।

গত তিন বছরে ৬ হাজার ৮২০টি মামলা ৫৮৯ কার্যদিবসে নিষ্পত্তি করে জেলায় আলোড়ন সৃষ্টি করেন তিনি। করোনার সময় দীর্ঘদিন নিয়মিত আদালতের বিচার কার্যক্রম বন্ধ থাকার কারণে মূল মামলার রায় প্রদানসহ নিয়মিত বিচারকার্য প্রায় ১৫০ কার্যদিবস বন্ধ থাকা সত্ত্বেও অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যান তিনি। 

আদালত সূত্রে জানা যায়, মো. জুলফিকার আলী খান ডিজিটাল পদ্ধতিতে ভয়েস রেকর্ডের মাধ্যমে এসব মামলা নিষ্পত্তি করেছেন। এ ছাড়া আদালতের কার্যক্রমে সিনিয়র জেলা ও দায়রা জজ তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গতি সঞ্চার করেছেন এবং আদালতে তিনি নানামুখী উন্নয়নমূলক কাজ করেছেন। সেসব কারণে বর্তমানে বিচারপ্রার্থী জনগণ এবং আদালতের স্টাফসহ, বিচারকরা, কর্মকর্তা-কর্মচারীরা সুবিধা ভোগ করছেন।

এ বিষয়ে জেলা আইজীবী সমিতির সদস্য এক আইনজীবী জানান, বিচারক মো. জুলফিকার আলী খানের মামলা নিষ্পত্তির হার সর্বোচ্চ এবং তিনি আদালতে রাত অবধি বিচার কার্যক্রম চালিয়েছেন। এই আদালতে মামলা নিষ্পত্তি হয় দ্রুত মর্মে সংবাদ প্রচারিত হয়। বিশেষ করে পুরনো মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে অল্প সময়ের ব্যবধানে ধার্য তারিখ রেখে নিষ্পত্তির চেষ্টা করে যাচ্ছেন। এই আদালতে বিচারপ্রার্থী জনগণ মামলা নিষ্পত্তিতে তারা উচ্ছ্বসিত, তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘বিচারক মো. জুলফিকার আলী খান রাতদিন পরিশ্রম করেন। আমরা আশা করি এভাবে মামলা নিষ্পত্তি হলে জনগণের কাছে বিচারব্যবস্থা সম্পর্কে ইতিবাচক ধারণা প্রতিষ্ঠিত হবে এবং বিচার-সংশ্লিষ্ট প্রার্থীদের ভোগান্তি অনেকাংশে কমে যাবে। ইতোমধ্যে জেলা জজ আদালত পুরো জেলায় রোল মডেল হিসেবে জায়গা করে নিয়েছে।’

সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, জামালপুর জেলা জজ আদালত ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি ১৩৬ শতাংশ মামলা নিষ্পত্তি করে প্রথম ১০ জেলার মধ্যে সম্মিলিতভাবে পঞ্চম স্থান অর্জন করেছে। এসব কার্যক্রমের কারণে জামালপুর জেলার সদ্য অবসর গ্রহণকারী সিনিয়র জেলা ও দায়রা জজ জুলফিকার আলী খানকে জামালপুরবাসী তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে বলে সুশীল সমাজ বিশ্বাস করে।

/এনএআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের