দুর্গাপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন আজ

নেত্রকোনা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৩, ০৫:৩৫আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০৫:৩৫

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার মেয়র পদের উপনির্বাচন আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি)। পৌর এলাকার ৯টি কেন্দ্রের ৭৬টি বুথে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। গত বছরের ১৮ অক্টোবর মেয়র আলা উদ্দিন আলালের মৃত্যুতে পদটি শূন্য হয়। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।

নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও দুর্গাপুর উপজেলা নির্বাচন অফিসার তপন চন্দ্র শীল জানান, ‘মেয়র পদের এ উপনির্বাচনে মোট তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত সাবেক মেয়র মাওলানা আব্দুস ছালাম (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুহাম্মদ আব্দুল মান্নান (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী শুভেন্দু সরকার পিন্টু (নারিকেল গাছ)।’

স্বতন্ত্র প্রার্থী শুভেন্দু সরকার আগে একবার বিএনপির প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছিলেন। দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতিও তিনি। বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ না করলেও দলটির স্থানীয় নেতাকর্মীরা পিন্টুকেই জোর সমর্থন করছেন। এ কারণে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস ছালামের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী শুভেন্দু সরকার পিন্টুর হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।

দুর্গাপুর উপজেলা নির্বাচন অফিসার তপন চন্দ্র শীল জানান, এ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে। ৯টি কেন্দ্রের ৭৬টি বুথে ২০ হাজার ৭৮১ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ১০ হাজার ৭১৫ জন। 

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য ছাড়াও র‌্যাব এবং বিজিবির টহলের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করবেন। 

বুধবার বিকালের মধ্যেই নির্বাচন কর্মকর্তারা ভোটগ্রহণের সরঞ্জাম নিয়ে কেন্দ্রে পৌঁছে গেছেন।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ