ময়মনসিংহে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৮১ নেতাকর্মীর নামে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৭

ময়মনসিংহের ভালুকায় যানবাহন ভাঙচুর, নাশকতা, পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় বিএনপির ১৮১ নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় বিএনপির ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৭৫ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে ভালুকা-পারুলদিয়া সড়কের পনাশাইল বাজারে সড়ক অবরোধ করে যানবাহনে ভাঙচুর চালায় বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিএনপি নেতাকর্মীদের থামানোর চেষ্টা করলে পুলিশের ওপর হামলা চালায়।

এ সময় ঘটনাস্থল থেকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল (৪০) ও মল্লিকবাড়ি ইউনিয়ন যুবদলের সদস্য আজহার আলীকে (৪২) আটক করে পুলিশ।

ওসি আরও বলেন, পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনকে গ্রেফতার দেখিয়ে রবিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

/এএম/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী