বিএনপি নেতার বিরুদ্ধে যুবলীগ নেত্রীর জমি দখলের অভিযোগ

জামালপুর প্রতিনিধি
২০ মার্চ ২০২৩, ১২:৫২আপডেট : ২০ মার্চ ২০২৩, ১২:৫২

জামালপুরের মেলান্দহে যুবলীগ নেত্রী জেসমিন আলমের বসতভিটা ও জমি দখলের অভিযোগ উঠেছে পৌর বিএনপির আহ্বায়ক মনোয়ার হাওলাদারের বিরুদ্ধে। পরিবারটি বিভিন্ন মহলে অভিযোগ করে প্রতিকার পাচ্ছে না বলে জানিয়েছে। 

মেলান্দহ উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন আলম অভিযোগ করে বলেন, ‘গত ১১ মার্চ পারিবারিক কাজে জামালপুর শহরে ছিলাম। খালিবাড়ি পেয়ে উপজেলার নয়ানগন এলাকায় পৌর বিএনপির আহ্বায়ক মনোয়ার হাওলাদারের নেতৃত্বে খায়রুল ইসলাম রাসেল ও সোহেলসহ একদল ভূমিদস্যু ৯ শতাংশ জমি দখল করে। তারা লাঠিসোঠাসহ দেশীয় অস্ত্র দেখিয়ে আমার বসতভিটায় টিনের ঘর তুলেছে। বাড়ির চারপাশে মনোয়ারের লোকজন মহড়া দিচ্ছে। বিভিন্ন মহলে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছি না। আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে।’

মেলান্দহ পৌর বিএনপির আহ্বায়ক মনোয়ার হওলাদার এ বিষয়ে বলেন, ‘জমি দখলের অভিযোগ সঠিক নয়। এসব অভিযোগ বানোয়াট। আমি এর সঙ্গে জড়িত নই’

মেলান্দহ থানার অফিসার ইনর্চাজ (ওসি) দেলায়ার হোসেন জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাস্থল থেকে পৌর বিএনপির সদস্য মজনু মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
লেবাননের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গ দখলের দাবি ইসরায়েলের
কাদের দখলে সড়ক-ফুটপাত, কারা তোলে চাঁদা?
ক্ষমতার দাপটে জমি দখলের চেষ্টা, নিরাপত্তা চাইলো ভুক্তভোগী পরিবার
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী