আধা ঘণ্টার ঝড়ে ভেঙে পড়েছে ঘর-গাছ, ফসলেরও ক্ষয়ক্ষতি

নেত্রকোনা প্রতিনিধি
২৯ মার্চ ২০২৩, ২৩:০৪ আপডেট : ২৯ মার্চ ২০২৩, ২৩:০৪

নেত্রকোনায় দুই উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। বুধবার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে জেলার সদর ও পূর্বধলা উপজেলার নারান্দিয়া ও খলিশাউর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে এ ঝড় ও শিলাবৃষ্টি হয়।

ক্ষতিগ্রস্তরা জানান, বুধবার ভোর ৫টার দিকে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে পুরো এলাকায় এক ধরনের ভুতুড়ে পরিস্থিতি সৃষ্টি হয়। নারান্দিয়া ইউনিয়নের শাহবাজপুরের কৃষক সামছু মিয়া বলেন, অল্প সময়ের মধ্যে ব্যাপক ঝড়সহ শিলাবৃষ্টি হয়। আধা ঘণ্টা ধরে চলা এই ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নারান্দিয়া ইউনিয়নের তুলাবাইন গ্রামের কৃষক লুৎফুর রহমান বলেন, গাছের আমের মুকুল, শশা ক্ষেত, বোরো ধান, লাউ ক্ষেত, কলার বাগান কুমড়াসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই সঙ্গে কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান জানান, ঝড় ও শিলাবৃষ্টির কারণে বোরো ধান ও শাকসবজিসহ বিভিন্ন উঠতি ফসলের ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির সঠিক পরিসংখ্যান তৈরি করা সম্ভব হয়নি। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পেতে একটু সময় লাগবে।

/এফআর/
সম্পর্কিত
রাজধানীতে বৃষ্টি, কালো মেঘে ঢেকে আছে পুরো আকাশ 
৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস, ৭২ ঘণ্টার মধ্যেই বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু
ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হতে পারে আজ
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার