অন্তঃসত্ত্বা পুত্রবধূকে পিটিয়ে হত্যা, শাশুড়িসহ আটক ৩

জামালপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৩, ১৭:৪৬আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৯:০৪

জামালপুর সদরে তাহমিনা জান্নাত (২২) নামে এক অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই নারীর শাশুড়িসহ তিন জনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেওলিয়াবাড়িতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন তাহমিনার শাশুড়ি উষা, নানিশাশুড়ি আকলিমা ও দেবর মো. শরীফ।

তাহমিনার বাবা ইব্রাহিম খলিল বলেন, ‌‍‍‘চলতি বছরের ২ ফেব্রুয়ারি দেওলিয়াবাড়ি গ্রামের মজনু ওরফে মুমু মিয়ার ছেলে আনসার সদস্য উজ্জল মাহমুদের সঙ্গে তাহমিনার বিয়ে হয়। বিয়েতে উজ্জলকে নগদ ছয় লাখ টাকা, এক লাখ টাকার গয়না ও দুই লাখ ৭০ হাজার টাকা দামের একটি মোটরসাইকেল কিনে দিই। এরপরও মাঝে মধ্যে যৌতুকের টাকার জন্য তাহমিনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো উজ্জল ও তার পরিবার। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হয় তাহমিনা। এরপর থেকে তাহমিনার ওপর নির্যাতন বাড়িয়ে দেয়। মঙ্গলবার রাতে তাহমিনার গর্ভপাত ঘটানোর চেষ্টা করা হয়। এতে রাজি না হওয়ায় ঘরের দরজা-জানালা বন্ধ করে মেয়েকে পিটিয়ে হত্যা করে উজ্জল ও তার পরিবার।’

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, ‌‘রাত ১২টার দিকে ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাহমিনাকে উদ্ধার করে পুলিশ। এরপর স্থানীয়দের সহযোগিতায় জামালপুর জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের