ঈদের দিন ঘুরতে বেরিয়ে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

নেত্রকোনা প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৩, ১৮:১৯ আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১৮:১৯

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। এ সময় আরও দুই কিশোর আহত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের কোনাপাড়ার সীমান্ত সড়কের বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের গোয়াতলা গ্রামের শাহজাহানের ছেলে আবুবকর (১৫), একই গ্রামের মন্নাছ মিয়ার ছেলে মাসুম মিয়া (১৬) ও খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইমান আলীর ছেলে সুমন মিয়া (১৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈদের দিন ঘুরতে গোয়াতলা গ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে সীমান্ত এলাকায় যাচ্ছিল আবুবকর ও মাসুম। বৌবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবুবকর ও মাসুম নিহত হয়। এ সময় অপর মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জয়ত্রী দেবনাথ সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জয়ত্রী দেবনাথ বলেন, ‌‘তিন জনকে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অপর দুই জনের চিকিৎসা চলছে।’

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, ‌‘দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
ইসাইয়াসের আঘাতে নিহত চার, বিদ্যুৎহীন প্রায় ৭ লাখ
জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১০৯ অভিবাসীর মৃত্যু
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার