৮ বছর ধরে নষ্ট রেডিওথেরাপি মেশিন, ধুঁকছেন ক্যানসার রোগীরা

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২৮ এপ্রিল ২০২৩, ১৫:০০আপডেট : ১৩ মে ২০২৩, ০৩:০৬

এক হাজার শয্যাবিশিষ্ট ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যানসার বিভাগের একমাত্র রেডিওথেরাপি মেশিনটি প্রায় আট বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। ফলে ময়মনসিংহ বিভাগের ক্যানসার আক্রান্ত রোগীরা রেডিওথেরাপি নিতে পারছে না। তাদের অতিরিক্ত টাকা খরচ করে ঢাকায় গিয়ে রেডিওথেরাপি নিতে হচ্ছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন তারা। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মেশিনটি সার্ভিসিং করাসহ নতুন মেশিন বসাতে ব্যবস্থা নিচ্ছে।

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার স্বদেশী গ্রামের কৃষক জালাল উদ্দিন (৫৫)। পেটের আলসারের চিকিৎসা করাতে গিয়ে দেড় বছর আগে ধরা পড়ে ক্যানসার। জমি বিক্রি ও বন্ধক দিয়ে ক্যানসারের চিকিৎসা করে আসছিলেন তিনি। ইতোমধ্যে প্রায় ৩ লাখ টাকা ব্যয় করে চিকিৎসকের পরামর্শে ১২টি কেমোথেরাপি নিয়েছেন। এরপরের স্টেজে দেওয়ার কথা রেডিওথেরাপি। ময়মনসিংহ মেডিক্যালের ক্যানসার বিভাগের রেডিওথেরাপি মেশিন নষ্ট থাকায় ঢাকায় গিয়ে থেরাপি দেওয়ার জন্য চেষ্টা করেও ছয় মাসের আগে সিরিয়াল পাননি। এজন্য তাকে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেতে হচ্ছে। তবে দিন দিন তার শরীর খারাপের দিকে যাচ্ছে। 

জালাল উদ্দিন বলেন, শরীরে ক্যানসার রোগ ধরা পড়ার পরে একেবারেই ভেঙে পড়েছিলাম। পরে জমি বিক্রি করে, কিছু জমি বন্ধক রেখে চিকিৎসা শুরু করি। চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ার পাশাপাশি কেমোথেরাপি নিয়েছি। তিন মাস আগে কেমোথেরাপি শেষ করেছি। এখন সর্বশেষ স্টেজে রেডিওথেরাপি নেওয়া প্রয়োজন। তবে ময়মনসিংহ মেডিক্যালে রেডিওথেরাপি মেশিন দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় চিকিৎসা নেওয়ার জন্য পরিবারের সদস্যদের ঢাকায় পাঠিয়েছিলাম সিরিয়ালের জন্য। তবে ঢাকার মহাখালী ক্যানসার হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, ছয় মাস আগে রেডিওথেরাপি দেওয়ার সিরিয়াল নেই। এখন ডাক্তারের পরামর্শে ওষুধ খেতে হচ্ছে। কেমোথেরাপি দিয়ে শরীর যতটা ভালো হয়েছিল এখন রেডিওথেরাপি দিতে না পারায় শরীর আবারও খারাপের দিকে যাচ্ছে। তবে ময়মনসিংহ মেডিক্যালের রেডিওথেরাপি মেশিন সচল থাকলে আমার চিকিৎসায় কোনও সমস্যা হতো না। 

শুধু জালাল উদ্দিন না, একই অভিযোগ ক্যানসার বিভাগে চিকিৎসা নিতে আসা সব রোগীরই। ময়মনসিংহের ২ কোটি মানুষের এই মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার এই করুণ দশায় হতাশ ও ক্ষুব্ধ রোগীর স্বজনেরা। 

নষ্ট রেডিওথেরাপির মেশিন

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ইসপিনজারপুর গ্রামের কৃষক মতিয়ারের স্ত্রী ফিরোজা বেগম। ছয় মাস আগে জরায়ুতে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যানসার বিভাগে আসেন। চিকিৎসকের পরামর্শে কেমোথেরাপি দেওয়ার পর এখন তার রেডিওথেরাপি দেওয়া প্রয়োজন। কিন্তু মেশিন নষ্ট হয়ে যাওয়ায় রেডিওথেরাপি দেওয়ার সুযোগ পাচ্ছেন না। 

ফিরোজা বেগমের স্বামী মতিয়ার রহমান জানান, আমি গরিব কৃষক। স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে। এখন ঢাকায় গিয়ে ব্যয়বহুল রেডিওথেরাপি দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। ঢাকায় খোঁজ নিয়ে জানা গেছে পাঁচ থেকে ছয় মাস আগে রেডিওথেরাপি দেওয়ার কোনও সিরিয়াল নেই। এখন আমার স্ত্রীর চিকিৎসা কীভাবে চলবে এই নিয়ে সারাক্ষণ চিন্তিত আছি। 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত স্ত্রী আয়েশা আক্তারকে হাসপাতালের ক্যানসার বিভাগে এনেছেন আজিজুল হক। চিকিৎসকের পরামর্শে এ পর্যন্ত পাঁচটি কেমোথেরাপি দেওয়া হয়েছে। এখন খুব শিগগির তার অপারেশন করার কথা। অপারেশনের পর পরই আয়েশা আক্তারকে রেডিওথেরাপি দিতে হবে। 

আজিজুল হক জানান, ময়মনসিংহ মেডিক্যালে রেডিওথেরাপি মেশিন সচল থাকলে ক্যানসার আক্রান্ত রোগীদের থেরাপি দেওয়ার জন্য ঢাকায় যেতে হতো না। এ নিয়ে ময়মনসিংহ অঞ্চলের ক্যানসার আক্রান্ত রোগী ও স্বজনেরা চরম ভোগান্তির মধ্যে আছে। 

তিনি আরও জানান, স্ত্রীর ক্যানসার রোগের চিকিৎসা করাতে গিয়ে ইতোমধ্যেই প্রাইভেট কোম্পানির চাকরি হারিয়েছেন। এখন জমি বিক্রি ও ধার করে চিকিৎসা চলছে। তবে ঢাকায় যদি স্ত্রীকে নিয়ে যেতে হয় রেডিওথেরাপি দেওয়ার জন্য তাহলে বিপুল অংকের টাকা প্রয়োজন হবে। এই টাকা কোথায় থেকে জোগাড় হবে এই নিয়ে চিন্তায় আছেন তিনি।

রেডিওথেরাপি বিভাগের সামনে অপেক্ষায় রোগীরা

ক্যানসার আক্রান্ত রোগী হাসানের স্বজন মোজাম্মেল হক জানান, হাসপাতালের ক্যানসার বিভাগের রেডিওথেরাপি মেশিনটি সচল করার ব্যাপারে কর্তৃপক্ষের তৎপর হওয়া উচিত। 

এদিকে রেডিওথেরাপি বিভাগের প্রধান ডাক্তার মজিবুর রহমান খান মেশিন নষ্ট থাকার কথা স্বীকার করে জানান, ২০১৫ সালের ১৫ আগস্ট থেকে ক্যানসার বিভাগের একমাত্র কোবাল্ট সিক্সটি রেডিওথেরাপি মেশিনটি নষ্ট অবস্থায় পড়ে আছে। মেশিনটি সার্ভিসিং করাসহ নতুন আধুনিক মানের লিনিয়ার অ্যাকসেলারেটর মেশিন স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস বাংলা ট্রিবিউনকে জানান, ক্যানসার বিভাগে নষ্ট হয়ে পড়ে থাকা কোবাল্ট সিক্সটি মেশিনটি সোর্স লাগিয়ে সার্ভিসিং করে সচল করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। এছাড়া আধুনিক মানের একটি লিনিয়ার অ্যাকসেলারেটর রেডিওথেরাপি মেশিন বসানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।

/আরআর/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের