বাংলা ও কোরআন পরীক্ষায় নকল করায় জামালপুরে ৪ শিক্ষার্থী বহিষ্কার

জামালপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৩, ১৮:৩৮ আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৮:৪৬

জামালপুরে এসএসসির প্রথম দিনের পরীক্ষায় নকল করায় চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) ১২টায় মেলান্দহ উপজেলায় তিন ও দেওয়ানগঞ্জে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত চার জনের মধ্যে দুজন মেলান্দহ উমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অপরজন শিহাটা গমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তারা তিন জনই ভোকেশনাল শাখার। এ ছাড়া দেওয়ানগঞ্জ উপজেলায় বহিষ্কৃত একজন শিক্ষার্থী মাদ্রাসা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মৌসুমী খানম জানান, পরীক্ষায় নকল করায় দুই উপজেলায় চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয় সে জন্য প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এবারের এসএসসি পরীক্ষায় জামালপুর জেলায় ৮৬টি কেন্দ্রে ৩৫ হাজার ৬৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে সাধারণে ৫২ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ২৬ হাজার ৫৮৮, ভোকেশনালে ২১ কেন্দ্রে চার হাজার ২৩৩ ও মাদ্রাসা থেকে ১৩টি কেন্দ্রে চার হাজার ৮৩৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ দিতে চায় সরকার
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
উত্তরপত্র মূল্যায়নে গাফিলতির অভিযোগ, কী ব্যবস্থা নেবে সরকার?
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার