পরীক্ষায় নকল করায় ২ শিক্ষার্থী বহিষ্কার, জরিমানা গুনলো কোচিং সেন্টার

জামালপুর প্রতিনিধি
০৯ মে ২০২৩, ২২:২৫ আপডেট : ০৯ মে ২০২৩, ২২:২৫

জামালপুরের দেওয়ানগঞ্জে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব অবহেলার কারণে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দুই শিক্ষককে। এ ছাড়াও নকলে সহায়তা করার দায়ে এক বহিরাগতকে ১০ হাজার ও আদেশ অমান্য করে পরীক্ষা চলাকালে খোলা রাখায় একটি কোচিং সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) এসএসসির অঙ্ক পরীক্ষা চলাকালে উপজেলার তাড়াটিয়া লাল মাহমুদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অভিযান চালিয়ে এসব দণ্ড দেন ইউএনও কামরুন্নাহার শেফা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বহিষ্কার হওয়া দুই শিক্ষার্থী ডিগ্রির চর হেফাজউদ্দিন ও তাড়াটিয়া লাল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের। পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া দুই শিক্ষক হলেন- রেজাউল করিম ও রওশন আরা। তারা তাড়াটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। জরিমানা গুনেছে দি সাইনিং নামের কোচিং সেন্টার।

এ বিষয়ে ইউএনও কামরুন্নাহার শেফা জানান, সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ও পরীক্ষা নকলমুক্ত করার জন্য এ অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ দিতে চায় সরকার
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
উত্তরপত্র মূল্যায়নে গাফিলতির অভিযোগ, কী ব্যবস্থা নেবে সরকার?
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার