প্রবাসীকে পিটিয়ে হত্যা, ১৯ বছর পর চার আসামির যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি
১৪ মে ২০২৩, ২২:৪৩আপডেট : ১৪ মে ২০২৩, ২২:৪৩

ময়মনসিংহের মুক্তাগাছার বিন্নাকুড়ি গ্রামের মালয়েশিয়া ফেরত ইব্রাহিম হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৪ মে) বিকালে ময়মনসিংহ বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহাদত হোসেন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- বিন্নাকুড়ি গ্রামের কাছিম উদ্দিনের ছেলে আক্কেল আলী (৫০), হুইল শেখের ছেলে হোসেন আলী (৫২), মজিবুর রহমানের স্ত্রী মরিয়ম (৫৫) ও বৈঠামারি গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে মনির উদ্দিন (৫২)। এর মধ্যে মরিয়ম পলাতক রয়েছে।

মামলার বিবরণ তুলে ধরে ময়মনসিংহ আদালতের পুলিশ ইন্সপেক্টর কার্তিক সাহা জানান, ২০০৪ সালের ১২ আগস্ট জামালপুরের জামিরা গ্রামে মো. ওয়াজেদ আলীর ছেলে ইব্রাহিম মালয়েশিয়ায় ৯ বছরের প্রবাস যাপন করে ফেরেন। ব্যবসা করার জন্য আখ ক্ষেত কেনার পরামর্শ দেয় পাশের গ্রামের মজিবুর রহমান। ঘটনার দিন ২ সেপ্টেম্বরে ৮০ হাজার টাকা নিয়ে যায়। টাকার লোভে অভিযুক্তরা ইব্রাহিমকে মুক্তাগাছার বিন্নাকুড়ি গ্রাম আটকে নির্যাতন চালায়। পরে শ্বাসরোধে হত্যা করে। ইব্রাহিমের সঙ্গে থাকা দুই ভাইকে এলোপাতাড়ি লাঠি দিয়ে মারতে থাকে। এতে তিনি মারা যান। ওই দিন নিহতের ভাই মোতালেব মুক্তাগাছা থানায় ১৭ জনকে অভিযুক্ত করে মামলা করেন। এর মধ্যে অভিযুক্ত দুজন মৃত্যুবরণ করে।

তিনি আরও বলেন, মামলায় ১৮ সাক্ষীর সাক্ষ্য ও শুনানি শেষে অভিযুক্তদের উপস্থিতিতে আজ এ আদেশ দেন আদালত। আদেশে চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হলো। বাকিদের বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

আদালতে সরকারের পক্ষে আইনজীবী শেখ আবুল হাসেম ও আসামি পক্ষে শহিদুল হক শহিদ মামলাটি পরিচালনা করেন।

/এফআর/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম