বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
১০ জুলাই ২০২৩, ০২:৫২আপডেট : ১০ জুলাই ২০২৩, ০২:৫৮

জামালপুরের বকশীগঞ্জে ৭১ টিভির প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় গাজী শামীম (৩৫ ) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৯ জুলাই) রাত সাড়ে ৮টায় বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুহাটি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গাজী শামীম সাধুরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আচ্চাকান্দি গ্রামের গাজী কবির আলীর ছেলে।

জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে গাজী শামীম সক্রিয় আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ পৌর শহরের পাট হাটি মোড়ে সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ততা থাকায় গোয়েন্দা নজরদারিতে ছিলেন গাজী শামীম।

এ নিয়ে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১৬ জনকে গ্রেফতার করা হলো।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ডিবির ওসি মো. আরমান আলী ও বকশীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পুরাতন গরুহাটি থেকে আটকের পর ডিবির হাতে গাজী শামীমকে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জুন রাত সাড়ে ১০ টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে পৌর শহরের পাট হাটি মোড়ে একদল সন্ত্রাসী সাংবাদিক নাদিমের পথ রোধ করে তার ওপর হামলা চালায় । হামলায় মারাত্মক আহত নাদিম পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনকে নামীয় ও অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলায় করেন নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম।

/এনএআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান