জামালপুরে মিছিল থেকে বিএনপির প্রবীণ দুই নেতাকে গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৩, ১২:০০আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১২:০০

জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির দুই প্রবীণ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের কাচারি পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- ইসলামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহীন (৭০) ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজম-উদদৌলা পালোয়ান (৬৫)।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির ৯ নেতাকর্মীসহ সারা দেশে হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার ও মিথ্যা গায়েবি মামলার প্রতিবাদ ও খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিলের পর পৌর শহরের ধর্মকুড়া বাজারের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে শহরে কাচারি পাড়া মোড়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। সভার শেষ মুহূর্তে পুলিশ বিনা উসকানিতে নেতাকর্মীদের ওপর চড়াও হয়। এ সময় অন্যান্য নেতাকর্মীরা দৌড়ে পালালেও আটক হন দলের প্রবীণ নেতা।

পারিবারিক সূত্র জানিয়েছে, আটক দুই জনই হৃদরোগ ও ডায়াবেটিসের রোগী।

ইসলামপুর থানার ওসি মো. মাজেদুর রহমান বলেন, তারা দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল শেষে শহরের কাচারি মোড়ে জনমনে ভয়ভীতি সৃষ্টি ও নাশতা সৃষ্টির জন্য অবৈধ ভাবে সমবেত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে থানায় নিয়ে আসে।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি