সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের প্রথম জানাজা আজ, দাফন কাল

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৩, ১৪:৪৩আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৪:৪৩

ময়মনসিংহ নগরীর কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মাঠে সোমবার (২৮ আগস্ট) বাদ আছর সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৯ আগস্ট) বাদ জোহর মোড়ল বাড়ি মসজিদের সামনে দ্বিতীয় দফায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

এর আগে সব স্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য কর্মস্থল মিন্টু কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ মতিউর রহমানের লাশ সকাল থেকেই রাখা হয়। তাকে শ্রদ্ধা জানাতে রাজনীতিবিদ, শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।

শ্রদ্ধা জানাতে এসে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, অধ্যক্ষ মতিউর রহমান ছিলেন একজন কিংবদন্তি। তিনি একাধারে রাজনীতিবিদ, শিক্ষক, মুক্তিযুদ্ধের সংগঠক। তার মৃত্যুতে দেশবাসী একজন সৎ মানুষকে হারিয়েছে। তার অভাব কোনোভাবেই পূরণ হওয়ার নয়।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু জানান, মতিউর রহমান ছিলেন ময়মনসিংহ পৌরসভার তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। পৌরসভাকে সাজাতে তিনি অনেক পরিশ্রম করেছেন। তিনি এই সিটি করপোরেশনকে যেভাবে দেখতে চেয়েছিলেন সেভাবেই ভবিষ্যতে সাজানোর উদ্যোগ নেওয়া হবে।

ময়মনসিংহ জেলা মানবাধিকার কমিশনের সভাপতি এ এইচ এম খালেকুজ্জামান জানান, তিনি ছিলেন একজন জনপ্রিয় রাজনীতিবিদ। তার মৃত্যুতে দেশবাসী একজন দেশপ্রেমিক মানুষকে হারিয়েছে। রাজনীতি করতে গিয়ে তিনি বিভিন্ন সময়ে কারাবন্দিসহ জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তার আদর্শকে ধারণ করে নতুন প্রজন্ম দেশ গঠনে এগিয়ে আসবে এটাই প্রত্যাশা।

তার বড় ভাইয়ের ছেলে সাদ্দাম হোসেন জানান, পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক সোমবার বাদ আসর কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রথম নামাজে জানাজা হবে। এরপর মঙ্গলবার বাদ জোহর মোড়লবাড়ি মসজিদের সামনে দ্বিতীয় দফায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান রবিবার (২৭ আগস্ট) রাত ১১টার সময় ময়মনসিংহ নগরীর নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এফআর/
সম্পর্কিত
রাষ্ট্রীয় মর্যাদায় আ.লীগের এমপির জানাজা-দাফন, দেওয়া হলো গার্ড অব অনার
একসঙ্গে শেষ চার জন, এমন মৃত্যু যেন কারও পরিবারে না আসে
দাদা-দাদির কবরের পাশে রামিসাকে দাফন, কাঁদছেন এলাকাবাসীও
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী