জামালপুরে বন্যায় পানিবন্দি ৪০ হাজার মানুষ

জামালপুর প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২০

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। বন্যা কবলিত ইউনিয়নগুলো হলো দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ও চিকাজানী ইউনিয়ন এবং ইসলামপুর উপজেলার পাথর্শী, কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী, সাপধরী ও নোয়ারপাড়া ইউনিয়ন।

জেলার পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার ৮টি ইউনিয়নে ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পরেছে। বন্যার পানি ঢুকে পড়ায় জামালপুর সদর উপজেলা ছাড়া বাকি ছয়টি উপজেলা দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ী, মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার নিম্নাঞ্চলের ২ হাজার ৮৭ হেক্টর জমির আমন ধান পানিতে তলিয়ে গেছে। 

এছাড়াও বন্যার কারণে ইসলামপুর উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে ও এ উপজেলার ২৫ কিলোমিটার সড়ক জলমগ্ন হয়ে পড়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই দুর্গত এলাকাগুলোতে বিতরণ করা হয়েছে ১০০ মেট্রিকটন চাল। এছাড়া ২ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে, দেওয়া হয়েছে গোখাদ্য কেনার টাকাও।

জামালপুরের জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ শনিবার বন্যাদুর্গত এলাকাগুলো পরিদর্শন করেছেন।

/ইউএস/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম