ময়মনসিংহ মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের দ্বিতীয় দিনের কর্মবিরতি চলছে

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৪

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার (৮ আগস্ট) দ্বিতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। ইন্টার্ন চিকিৎসক ও পুলিশের সংঘর্ষের ঘটনায় বিচার দাবিতে এই কর্মবিরতি পালন করছেন তারা। এর ফলে হাসপাতালে চিকিৎসা সেবায় কিছুটা সমস্যা হচ্ছে।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. প্রতীক বিশ্বাস জানান, দায়ী পুলিশ কর্মকর্তাদের চাকরি থেকে স্থায়ী বরখাস্তের দাবিতেই তারা আন্দোলনে নেমেছেন। এই দাবিতে তিন দিনের কর্মবিরতির ডাক দিয়েছেন। শনিবারের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। 

ঘটনা তদন্তে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে। 
 
উল্লেখ্য, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কক্সবাজার পুলিশ লাইন্সে কর্মরত এএসআই মাহমুদুল হাসান তার স্ত্রী নিলুফার ইয়াসমিনের চিকিৎসার জন্য হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর মাহমুদুল হাসান কর্তব্যরত চিকিৎসককে ডাকেন। তখন ওই চিকিৎসক অন্য রোগী দেখছিলেন। তখন ওই চিকিৎসক পরে আসবো বললে এএসআই মাহমুদুল হাসান ক্ষিপ্ত হয়ে বাজে আচরণ করেন।

এ সময় দুই পক্ষের মাঝে বাগবিতণ্ডার একপর্যায়ে হাসপাতালে কর্মরত আনসার সদস্যরা ক্ষিপ্ত হয়ে তর্কে জড়ান। খবর পেয়ে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম ১৪ নম্বর ওয়ার্ডে আসেন। ওয়ার্ডে অবস্থার অবনতি দেখে ইনচার্জ পুলিশের এএসআই মাহমুদুল হাসানকে পুলিশের ক্যাম্পে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে কয়েকজন ইন্টার্ন চিকিৎসক পুলিশ ক্যাম্পে যান। ক্যাম্পে দুই পক্ষের বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরে দুই পক্ষের সংঘর্ষে আট জন ইন্টার্ন চিকিৎসক আহত হন। এর মাঝে দুজন ডা. শামীম রেজা ও ডা. সাদিক গুরুতর আহত হন। তাদের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের