সন্তানকে দুধ খাওয়ানোর জন্য স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে শিক্ষক নিহত

জামালপুর প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৩, ১৬:০০আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১৬:০০

জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রেবেকা সুলতানা রিক্তা (৩৬) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। রবিবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কের মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি অটোরিকশার ধাক্কায় তিনি মারা যান।

নিহত স্কুল শিক্ষিকা মেরুরচর ইউনিয়নের মাদারেরচর গ্রামের আল আমিনের স্ত্রী। 

এলাকাবাসী জানান, মাদারেরচর গ্রাম থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত দেওয়ানগঞ্জ পৌর এলাকার চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানা রিক্তা তার চার মাসের শিশু সন্তানকে বুকের দুধ পান করানোর জন্য দুপুর ১টার দিকে অটোরিকশা করে নিজ বাড়িতে আসছিলেন। বাড়ির কাছাকাছি এলে অটোরিকশা থেকে নামার পর বিপরীত দিক থেকে অন্য একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি মারাত্মভাবে আহত হন।

বাড়ির লোকজন ও স্থানীয়রা তাকে দ্রুত দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি