কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকসহ ময়মনসিংহ বিএনপির ২৫ নেতাকর্মীর নামে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৩, ১৩:৫১আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৩:৫১

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দসহ ২৫ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। মামলায় আরও ১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় বিস্ফোরক আইনে মামলাটি করেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মঙ্গলবার (৩১ অক্টোবর) নগরীর পাটগুদাম ঢাকা রেললাইনের পূর্ব পাশে বিআরটিসি বাস কাউন্টারের সামনে রাস্তার ওপর বিএনপির নেতাকর্মীরা বেআইনিভাবে অবস্থান নেন। এ সময় তারা ককটেল বিস্ফোরণসহ দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি এবং গাড়ি ভাঙচুর করেছেন। খবর পেয়ে পুলিশ আসতেই বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে চারটি ককটেলের বিস্ফোরিত অংশ, যানবাহনের ২৫টি গ্লাসের ভাঙা টুকরো ও ৩৪টি ইটের টুকরো জব্দ করে পুলিশ।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।’

এদিকে, ময়মনসিংহ জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে পুলিশ বিএনপি-জামায়াতের ৪৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত কোতোয়ালি থানায় ১৬, ত্রিশালে ৯, মুক্তাগাছায় ৪, নান্দাইলে ৪, ঈশ্বরগঞ্জে ৩, ভালুকায় ৩, ধোবাউড়ায় ৩, গফরগাঁওয়ে ১, গৌরীপুরে ১, ফুলবাড়িয়ায় ১ ও ফুলপুরে তিন জনকে গ্রেফতার করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী