ময়মনসিংহে ছয় আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

ময়মনসিংহ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৩, ২২:১৯ আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ২২:১৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের যাচাই-বাছাইয়ে ১১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) যাচাই-বাছাইয়ে বিভিন্ন ত্রুটি ধরা পড়ায় ১১ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ১১টি সংসদীয় আসনের মধ্যে প্রথম দিন ছয়টি আসনের প্রার্থীদের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমানের নেতৃত্বে মনোনয়নপত্র যাচাই বাছাই হয়।

এতে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদ খান, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে এ কে এম আবদুর রফিক, মোশাররফ হোসেন আজাদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বদর উদ্দিন আহমেদ, মো. নজরুল ইসলাম, মো. ফয়জুর রহমান, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে ডা. খন্দকার রফিকুল ইসলাম, মো. আবদুল মান্নান আকন্দ, মো. জাহাঙ্গীর আলম খান ও সেলিমা বেগমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এই তথ্য নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, বিভিন্ন ত্রুটি থাকায় যাচাই-বাছাই শেষে ১১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) বাকি পাঁচ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
আরিফের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারে আলটিমেটাম আম্মারের
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিল চান তদন্তকারীরা
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার