ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎ বিভাগের কর্মচারী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৪, ১৫:১৮আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৫:১৮

ময়মনসিংহ মহানগরীর পাদরি মিশন এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ ২-এর কর্মচারী (লাইনম্যান) নুর মোহাম্মদ (৫৫) বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা গেছেন।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে দুর্ঘটনায় তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নুর মোহাম্মদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাইনুদ্দিন জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ ২-এর কর্মচারী (লাইনম্যান) নুর মোহাম্মদ সহকর্মীদের সঙ্গে নিয়ে দায়িত্ব পালনকালে পাদরি মিশন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিদ্যু বিভাগের কর্মচারী নুর মোহাম্মদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বইলর গ্রামে। তার মৃত্যুতে বিদ্যুৎ বিভাগে কর্মরত কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি