আরএফএলের গাড়ির ধাক্কায় বাসের হেলপার নিহত

বগুড়া প্রতিনিধি
১০ মে ২০২৫, ১৫:২৫আপডেট : ১০ মে ২০২৫, ১৫:২৫

বগুড়ায় দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় শামীম জিলাদার নামে এক বাস হেলপার নিহত হয়েছেন। শনিবার (১০ মে) সকালে শহরের গোদারপাড়া বাজার চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত বাস হেলপার শামীম জিলাদার বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গ্রামের বাসেদ জিলাদারের ছেলে। তিনি শনিবার সকালে বগুড়া শহরের গোদারপাড়া বাজার চেকপোস্ট এলাকায় একটি বাস থামিয়ে বগুড়া-নওগাঁ সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা আরএফএল কোম্পানির একটি গাড়ির চালক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা এসে মরদেহ বাড়িতে নিয়ে যায়। এ ব্যাপারে সদর থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি