জামালপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

জামালপুর প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৪, ২০:১৭আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ২০:১৭

জামালপুর সদর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ভারুয়াখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার মুন্সিরচর এলাকার বাসিন্দা গনি মিয়ার ছেলে মোজাফফর হোসেন (৩৮), শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার ব্যাঙের মোড় এলাকার অটোরিকশাচালক আক্তার হোসেনের ছেলে আরমান মিয়া (৩৪) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা শাহাবুদ্দিনের ছেলে খোকন মিয়া (৩৫)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে ভারুয়াখালী বাজারে কৃষি ব্যাংকের সামনে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মুক্তাগাছাগামী বালুবাহী একটি ট্রাক ও ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জামালপুরগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে।

জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন জানান, ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে দ্রুতগতিতে একটি সিএনজিচালিত অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি ভারুয়াখালী বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৩ যাত্রী মারা যান।

নরুন্দি তদন্তকেন্দ্রের তদন্ত কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। তিনি বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে নরুন্দি তদন্তকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি