পরীক্ষা শুরুর ২৫ মিনিটেই জানালা দিয়ে প্রশ্ন চলে গেলো বাইরে, দুই পরিদর্শককে অব্যাহতি

জামালপুর প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৫

জামালপুরের ইসলামপুরে এসএসসি পরীক্ষা শুরুর ২৫ মিনিট পর প্রশ্নফাঁসের ঘটনায় দুই পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর উচ্চ বিদ্যালয় ও একই কেন্দ্রের অংশ পার্শ্ববর্তী পূর্ব ইসলামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সকাল ১০টায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরু হওয়ার মাত্র ২৫ মিনিটের মধ্যে ওই কেন্দ্রের প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষের জানালা দিয়ে পরীক্ষার্থীরা বাইরে প্রশ্ন সরবরাহ করে, এতে অনেকেই মোবাইলে প্রশ্নের ছবি ধারণ করে এবং মুহূর্তে প্রশ্নটি অনেকের মোবাইলে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম তাৎক্ষণিক পরীক্ষা কেন্দ্রটি পরিদর্শন করেন। দুই কক্ষ পরিদর্শক উপজেলার পাঁচবাড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিন ও পচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতালেবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

এই পরীক্ষা কেন্দ্রটিতে ইসলামপুর উচ্চ বিদ্যালয়, সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়, সভুকুড়া মন্ডলপাড়া উচ্চ বিদ্যালয়, পচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়, পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয় ও বুলবুল বালিকা উচ্চ বিদ্যালয়ের মোট ৬০১ জন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

পরীক্ষা শুরুর ২৫ মিনিটের মধ্য প্রশ্ন ফাঁস হওয়ার বিষয়ে দায়য়িত্বরত কেন্দ্র সচিব মাহাবুব রহমান বলেন, আমি পরীক্ষার হলে গিয়ে বসে থাকি না, আমি কী করবো? পরীক্ষা কক্ষে যারা দায়িত্বে ছিল তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। 

এ বিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে কেন্দ্রটি পরিদর্শন করে কক্ষ পরিদর্শকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম