পরীক্ষাকক্ষে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
০৬ মার্চ ২০২৪, ২১:০১আপডেট : ০৬ মার্চ ২০২৪, ২১:০১

কুড়িগ্রামে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তোলায় এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ মার্চ) কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের ২০২ নম্বর কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর থানার পরিদর্শক (তদন্ত) এমআর সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার শিক্ষকের নাম মেরাজ উন নবী। তিনি সদরের কাঁঠালবাড়ি মহিউচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে। 

এ ঘটনায় কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা মো. নূর বখত বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। পুলিশ গ্রেফতার শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা মো. নূর বখত বলেন, ‘বুধবার কৃষি শিক্ষা পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর আগ মুহূর্তে কক্ষে প্রশ্নপত্র পাঠানোর পরপরই ২০২ নম্বর কক্ষের পরিদর্শকের দায়িত্বে থাকা ওই শিক্ষক নিজ ফোনে প্রশ্নপত্রের ছবি তোলেন। কক্ষের সামনে দিয়ে যাওয়ার সময় বিষয়টি আমার নজরে আসে। ফোনে প্রশ্নপত্রের ছবি পাওয়ায় উপস্থিত পুলিশ সদস্যকে ওই শিক্ষককে আটক করতে বলি। পরে বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে আমি বাদী হয়ে মামলা করেছি।’

এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে বারবার বারণ করা হয়েছে। ওই শিক্ষক প্রশ্নপত্রের ছবি তুললেও তা কারও কাছে পাঠাতে পারেননি। তিনি বলেছেন, প্রশ্নের ছবি নিয়ে তিনি পরে শিক্ষার্থীদের দেখাতেন। কিন্তু মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ছবি তুলে তিনি অপরাধ করেছেন। এজন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’

পরিদর্শক এমআর সাঈদ বলেন, ‘মামলা হয়েছে। গ্রেফতার শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের