লাখের বেশি ভোটের ব্যবধানে আবারও ময়মনসিংহের মেয়র টিটু

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ মার্চ ২০২৪, ২৩:০৬আপডেট : ০৯ মার্চ ২০২৪, ২৩:৪৬

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক (টিটু)। বেসরকারিভাবে ঘোষিত ১২৮টির কেন্দ্রের সবকটির ফলে তিনি এক লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট পেয়েছেন। এতে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন।

শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে ফল ঘোষণা করেন ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

এই নির্বাচনে মোট পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকিদের মধ্যে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান হাতি প্রতীকে ৩৫ হাজার ৭৬৩, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেসামুল আলম (ঘোড়া প্রতীক) ১০ হাজার ৭৭৩, স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক (হরিণ) এক হাজার ৪৮৭ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম (লাঙ্গল) এক হাজার ৩২১ ভোট পেয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
জনপ্রতিনিধি না থাকায় সেবাবঞ্চিত নগরবাসী, কার্যক্রমে স্থবিরতা
সড়কে চামড়ার স্তূপ, ‘নাক চেপে’ পার হচ্ছেন পথচারীরা
কুমিল্লা ও ময়মনসিংহ সিটিতে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২৬ শতাংশ
সর্বশেষ খবর
বাজারে সরকারের হস্তক্ষেপের কারণে খাদ্যপণ্যের দাম বাড়েনি, দাবি রিজভীর
বাজারে সরকারের হস্তক্ষেপের কারণে খাদ্যপণ্যের দাম বাড়েনি, দাবি রিজভীর
বারডেম হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে এক ব্যক্তির মৃত্যু 
বারডেম হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে এক ব্যক্তির মৃত্যু 
নতুন দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার
নতুন দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি