আ.লীগের দুই নেতাকে হারিয়ে মেয়র হলেন বহিষ্কৃত বিএনপি নেতা

প্রতিনিধি জামালপুর
১০ মার্চ ২০২৪, ০২:২৯আপডেট : ১০ মার্চ ২০২৪, ০২:৩০

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্যসচিব মো. ফকরুজ্জামান মতিন বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের দুই হেভিওয়েট নেতাসহ তিন জনকে হারিয়ে মেয়র নির্বাচিত হলেন তিনি।

নারকেল গাছ প্রতীকে মতিন পেয়েছেন আট হাজার ৫৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবাইল প্রতীকের প্রার্থী ইসমাইল হোসেন তালুকদার বাবুল পেয়েছেন সাত হাজার ৫৪৩ ভোট এবং সদ্য সাবেক মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক মো. নজরুল ইসলাম সওদাগর জগ প্রতীকে পেয়েছেন সাত হাজার ৪২০ ভোট। চতুর্থ অবস্থানে থাকা আনোয়ার হোসেন বাহাদুর তালুকদার পেয়েছেন এক হাজার ৬৯৫ ভোট।

শনিবার রাত ৯টায় মেয়র পদে ফকরুজ্জামানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার। 

এর আগে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ হয়। এরপর বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সভাকক্ষ থেকে নির্বাচনের ১২টি কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা শুরু করেন রিটার্নিং কর্মকর্তা।

দলের সিদ্ধান্ত অমান্য করে বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ায় মো. ফকরুজ্জামানকে গত ২৮ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির সদস্যসচিব পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২টি ভোটকেন্দ্রের ১০৯টি কক্ষে ভোটগ্রহণ হয়েছে। পৌরসভায় ভোটার ৩৫ হাজার ৫১৮ জন। নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৯২ শতাংশ। নির্বাচনে মেয়র পদে চার জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

/এমএস/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি