ব্রিজের নিচে ব্রিফকেসে মিললো যুবকের খণ্ডিত মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি
০২ জুন ২০২৪, ১৪:৪৮আপডেট : ০২ জুন ২০২৪, ১৫:০১

ময়মনসিংহ সদরের মনতলা ব্রিজের নিচ থেকে ব্রিফকেসভর্তি অজ্ঞাতনামা এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ জুন) বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

ব্রিজের নিচে ব্রিফকেস পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্রিফকেস খুলে ওই যুবকের খণ্ডিত মরদেহ দেখতে পায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহিনুল ইসলাম ফকির

তিনি জানান, পূর্বপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে লাশ চার টুকরো করে ব্রিফকেসে ভরা হয়। পরে কোনও একসময় খুনি চক্র ব্রিফকেসভর্তি মরদেহটি ব্রিজের নিচে ফেলে সটকে পড়ে। তদন্তের পরে জানা যাবে হত্যাকাণ্ডের মূল রহস্য ও লাশের পরিচয়।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি