মেডিক্যাল পড়ুয়া ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেলো মায়েরও

ময়মনসিংহ প্রতিনিধি
০৬ জুন ২০২৪, ১৮:০৩আপডেট : ০৬ জুন ২০২৪, ১৮:০৩

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিরীন আক্তার (৫৫) ও তার ছেলে ইশতিয়াক আহমেদ শিমুল (২৩) মারা গেছেন। বৃহস্পতিবার (৬ জুন) বিকালে গফরগাঁওয়ের চারিপাড়া নিজ গ্রামে মা-ছেলের মৃত্যু হয়।

দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও থানার ওসি শাহিনুর রহমান জানান, গফরগাঁওয়ের চারি পাড়া গ্রামের হেলাল উদ্দিনের মাস্টারের ছেলে ইশতিয়াক আহমেদ শিমুল বিকালে নিজ বাড়িতে জমিতে সেচ দেওয়ার চালুরত মেশিনের কাছে যাওয়ার পর মেশিনটি পানিতে পড়ে যায়। পানি থেকে মেশিনটি ওঠাতে গেলে শিমুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যায়। এ সময় পাশে থাকা শিরিন আক্তার ছেলেকে বাঁচাতে গিয়ে তাকে ধরার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

ওসি জানান, বাড়ির লোকজন এসে বিদ্যুতের মেইন সুইচ অফ করে মা ও ছেলেকে পানি থেকে উদ্ধার করার পর দেখতে পান দুজনই মারা গেছেন। নিহত শিমুল রাশিয়ায় একটি মেডিক্যাল কলেজে অধ্যয়নরত ছিলেন। দুই দিন আগে ছুটি পেয়ে রাশিয়া থেকে বাড়িতে এসেছেন। বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/এফআর/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি