জামালপুরে বন্যার পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
০৮ জুলাই ২০২৪, ২৩:১০আপডেট : ০৮ জুলাই ২০২৪, ২৩:১০

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে এক শিশু এবং মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরআদ্রা এবং বিকালে পৌরসভার কামরাবাদ এলাকায় এসব ঘটনা ঘটে। মৃতরা হলেন চরআদ্রা গ্রামের হেলাল মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (৮)। অপরজন কামরাবাদ এলাকার মৃত জমশের আলীর ছেলে শাহা আলী (৫৮)।

সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) আবু তাহের বলেন, ‌‘দুপুরে ইয়াসিন বাড়ির পাশে খেলছিল। এ সময় সবার অগোচরে বন্যার পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে মরদেহ উদ্ধার করেন স্বজনরা।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ‘বিকালে শাহা আলী বাড়ির পাশে ঝিনাই নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে বন্যার পানির স্রোতে নিখোঁজ হন। পরে লাশ ভেসে ওঠে।’

/এএম/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি