আ.লীগের জাতীয় কাউন্সিল পেছানোর সিদ্ধান্ত হয়নি: সৈয়দ আশরাফ

ময়মনসিংহ প্রতিনিধি
১১ মার্চ ২০১৬, ১৯:৩৫আপডেট : ১১ মার্চ ২০১৬, ১৯:৩৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল পেছানোর আপাতত কোনও সম্ভাবনা নেই, এ বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে যদি কাউন্সিলে সমস্যা হয়, সেজন্য তা বিবেচনায় আনা হতে পারে। তাই প্রয়োজনে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শুক্রবার দুপুরে নবগঠিত ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ও অন্যান্য বিভাগীয় কার্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, ভূমি মন্ত্রণালয়ের সচিব মেজবাউল আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মঈন উদ্দীন আব্দুল্লাহ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুবীর কিশোর চৌধুরী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান, ঢাকা বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. জিল্লার রহমান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমন মুন্সী, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির, ময়মনসিংহ পৌরসভার মেয়র ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকরামুল হক টিটু প্রমুখ।
সৈয়দ আশরাফ বলেন, ময়মনসিংহ বিভাগের উন্নয়নের জন্য যা যা দরকার সবকিছু করা হবে। ব্রহ্মপুত্র নদ মাঝে রেখে অপরদিকে নতুন শহর গড়ে তোলা হবে। শহরের রাস্তাঘাট প্রশস্ত করা হবে। এতে দুয়েকটা ঘরবাড়ি ভাঙা পড়লেও বৃহত্তর স্বার্থে তা মেনে নিতে হবে।
জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরারুল ইসলামের নেতৃত্বে অন্যান্য মন্ত্রী ও সচিবরা ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের জন্য শম্ভুগঞ্জ চায়না মোড়, চর ঈশ্বরদীয়া এলাকায় বেশ কয়েকটি স্থান পরিদর্শন করেন।
/এএইচ/



সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম