মসজিদের চাঁদা তোলা নিয়ে হামলায় প্রাণ গেলো একজনের

শেরপুর প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৪, ০৯:০১ আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৯:০১

শেরপুরের শ্রীবরদীতে মসজিদের চাঁদা না দেওয়ায় হামলায় লিটন মিয়া নামের শ্রমিকদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষকসহ তিন জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর হামলাকারীরা গা ঢাকা দিয়েছে।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে মালাকোচা গ্রামের মৃত আবু তালেবের ছেলে আলতাফ হোসেন মসজিদের জন্য চাঁদা চাইতে যান। এ সময় প্রতিবেশী সাবেক ইউপি চেয়ারম্যান মৃত নুরুল হকের ছেলে প্রাইমারি স্কুলের শিক্ষক শরিফুল ইসলামের সঙ্গে চাঁদার টাকা কম দেওয়ায় বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরদিন শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শরিফুল ইসলাম ও তার ভাই লিটন মিয়া বাড়ি সংলগ্ন রাস্তার মোড়ে দোকানে চা খেতে যান। এ সময় আলতাফ হোসেন শিরাসহ তার লোকজন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা করেন। এতে গুরুতর আহত হন লিটন মিয়া, শফিকুল ইসলাম ও মনিরুল ইসলাম। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান।

এ সময় আহতদের অবস্থার অবনতি হলে তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় লিটন মিয়া। তার মৃত্যুর খবর এলে গা ঢাকা দেয় প্রতিপক্ষরা। এদিকে বিক্ষুব্ধ হয়ে ওঠে নিহতের স্বজনরা। রাতেই হামলাকারীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশ সদস্যের ওপর হামলার পর গোপন নির্দেশনা, ফাঁস হলো কীভাবে?
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
মাদক বিক্রির টাকা নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার