শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুজন নিহত

শেরপুর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৩

শেরপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুজন নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জঙ্গলদী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন সদর উপজেলার বলাইরচর ইউনিয়নের জঙ্গলদী গ্রামের লালু খাঁ (৫০) ও মোগল খাঁ (৬৫)। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন নিহত মোগল খাঁর ছেলে নূর মোহাম্মদ (৪০) ও মৃত তজি খাঁর ছেলে দুলাল মিয়া (৩২)। গুরুতর আহত অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার জঙ্গলদী গ্রামের খাঁ গোষ্ঠী ও ছুতার গোষ্ঠীর মধ্যে দুই একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ও মামলা-মোকদ্দমা চলে আসছিল। আজ দুপুর ১২টার দিকে ছুতার গোষ্ঠীর ছামেদুল, শামসুদ্দিন, ইব্রাহিম, আমজাদ মুন্সিসহ অর্ধশতাধিক লোক লাঠিসোঁটাসহ দেশি অস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমিটি দখল করতে যান। তখন খাঁ গোষ্ঠীর লালু খাঁ, মোগল খাঁসহ অন্যরা তাদের বাধা দেন। একপর্যায়ে ছুতার গোষ্ঠীর লোকজন দেশি অস্ত্র নিয়ে খাঁ গোষ্ঠীর লোকজনের ওপর হামলা করেন। এতে লালু খাঁ, মোগল খাঁসহ অন্তত সাত জন আহত হন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে লালু খাঁকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য মোগল খাঁসহ আহত অন্যদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকালে মোগল খাঁ মারা যান। খবর পেয়ে সদর থানার পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী