ময়মনসিংহ মেডিক্যালের ১৩ ইন্টার্ন চিকিৎসককে ছাত্রাবাসে আজীবন নিষিদ্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৪, ২২:১৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ২২:২১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়ার অভিযোগে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের ১৩ জন ইন্টার্ন চিকিৎসককে ছাত্রাবাসে আজীবন নিষিদ্ধ ও বিভিন্ন মেয়াদে ইন্টার্নশিপ থেকে বহিষ্কার করা হয়েছে। 

শনিবার (২১ সেপ্টেম্বর) কলেজের ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে হাসপাতালের পরিচালিক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি করা হয়।

ইন্টার্ন ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান গ্রহণ, আন্দোলন বানচালের উদ্দেশে আন্দোলনরত শিক্ষার্থী ও চিকিৎসকদের হুমকি দেওয়া, ভয়ভীতি প্রদর্শন, বিগত স্বৈরাচারী সরকারের অপরাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের অভিযোগ আনা হয়েছে অফিস আদেশে। তারা বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থী-চিকিৎসকদের শারীরিক-মানসিক নির্যাতন, ক্যাম্পাস ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, হোস্টেলে মাদক বাণিজ্য, মাদক সেবন ইত্যাদি অপরাধে জড়িত বলে আদেশে বলা হয়েছে।

১৩ ইন্টার্ন চিকিৎসকের সবাইকে হোস্টেলে আজীবন নিষিদ্ধ করা হলেও ১১ জনকে বিভিন্ন মেয়াদে ইন্টার্নশিপ থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে প্রতীক বিশ্বাস, আবু সালেহ মো. লতিফুল কবির, সুনীতি কুমার দাস, ফায়দুর রহমানকে দুই বছরের জন্য ইন্টার্নশিপ থেকে বহিষ্কার, শামীম রেজার এক বছরের জন্য ইন্টার্নশিপ সার্টিফিকেট স্থগিত; নাইমুর রশীদ, মেহেদী হাসান, আবু তাহের বিল্লাহ, কামরুল হাসান, আবু রায়হানকে এক বছরের জন্য, সাখাওয়াত হোসেনকে ছয় মাসের জন্য ইন্টার্নশিপ থেকে বহিষ্কার করা হয়েছে। আর অর্ণব কুন্ডু ও কাশফি তাবরিজকে শুধু ছাত্রাবাসে নিষিদ্ধ করা হয়েছে। তারা সবাই মেডিক্যালে  ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

এর আগে ১১ সেপ্টেম্বর ওই ১৩ শিক্ষার্থীর ইন্টার্নশিপ সাময়িক স্থগিত করেছিল হাসপাতালের ডিসিপ্লিনারি কমিটি। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ডিসিপ্লিনারি কমিটির এ সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচ কার্যদিবসের মধ্যে লিখিত এবং সরাসরি উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল।

হাসপাতালের সহকারী পরিচালক জাকিউল ইসলাম বলেন, আগে সাময়িকভাবে ১৩ জনের ইন্টার্নশিপ স্থগিত করা হয়েছিল। তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে অভিযুক্ত ব্যক্তিরা একটি দরখাস্ত করেন। সেটি পর্যালোচনা করে ডিসিপ্লিনারি কমিটি সভা করে তাদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে।

/এএম/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী