পালায় না বলে পালিয়েছেন শেখ হাসিনা: মামুনুল হক

নেত্রকোনা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০২

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, ‘শেখ হাসিনার ৫০ বছরের রাজনীতির অভিপ্রায়ই ছিল প্রতিশোধের। তাই তিনি নানাভাবে প্রতিশোধ নিয়েছেন। এ দেশের জনগণের কাছ থেকে প্রতিশোধ নিয়েছেন। শুধু তাই নয়, তার দল আওয়ামী লীগের নেতাদের কাছ থেকেও তিনি প্রতিশোধ নিয়েছেন।’

ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখা কর্তৃক স্থানীয় মোক্তারপাড়া মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মামুনুল হক আরও বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালেও তিনি (শেখ হাসিনা) বলেছিলেন, শেখ হাসিনা পালায় না। কিন্তু ৫ আগস্ট দুপুরে ঠিকই তিনি দেশের মাটি ছেড়ে, আওয়ামী লীগের নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছেন।’

খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখার সভাপতি মাওলানা জিয়া উদ্দিনের সভাপতিত্বে এ গণসমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে বিপুলসংখ্যক লোকজনের সমাগম ঘটে।

/কেএইচটি/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের