৫ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু

ময়মনসিংহ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৭

ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। রবিবার বেলা ২টা ২০ মিনিটে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন। ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের স্টপেজ দাবিতে সকাল ৯টায় আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তারা।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ রেলপথে সব লোকাল ট্রেন ত্রিশালের আউলিয়ানগর স্টেশনে থামলেও জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল কমিউটার ট্রেনটি থামে না। ট্রেনটি সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে আউলিয়ানগর হয়ে ময়মনসিংহের উদ্দেশে ও বিকাল ৪টায় ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। চরাঞ্চলের এলাকাটি থেকে শিক্ষার্থীরা ময়মনসিংহ শহরের স্কুল-কলেজে যাওয়ার জন্য উপযুক্ত সময় ধরে ট্রেনে চলাচল করেন। কিন্তু ট্রেনটি না থামার কারণে শিক্ষার্থীদের বাড়তি খরচ করে সড়কপথে কিংবা মেস ভাড়া করে শহরে থাকতে হয়। এ স্টেশনে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের স্টপেজের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও সে দাবি মানা হচ্ছিল না। এজন্য সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি আউলিয়ানগর স্টেশনে এলে স্থানীয় জনতা রেলপথে লাল পতাকা দিয়ে ট্রেন আটকান। পরে ট্রেনের সামনে ব্যানার টানিয়ে বিক্ষোভ করতে থাকেন স্থানীয় লোকজন।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, আন্দোলনকারীদের রেলওয়ে কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। বেলা ২টা ২০ মিনিটে আটকে পড়া ট্রেন ছেড়ে যায়। আন্দোলনের কারণে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে ছিল। পুরো রেলপথে এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ফয়সাল আহমেদ বলেন, ‘রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আমার সঙ্গে কথা বলেছেন। তিনি দাবি মানতে এক থেকে দুই মাস সময় লাগার কথা জানিয়েছেন। তাই যাত্রীদের কথা বিবেচনা করে এবং দাবি পূরণের আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি স্থগিত করেছি।’

/এএম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের