ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় গ্রেফতার ৪

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৪, ২২:০৯আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ২২:০৯

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পাচারকারী চক্রের এক সদস্যসহ চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (০৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সীমান্ত পিলার ১১২৮/৫-এস-এর কাটাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করে সূর্যপুর বিওপির বিজিবির টহল দল।

গ্রেফতারকৃতরা হলেন- পাচারকারী চক্রের সদস্য হালুয়াঘাটের কাতলমারী গ্রামের মৃত হাসান আলীর ছেলে আব্দুর রহিম (৫০), শরীয়তপুর সদরের মাকশাহার গ্রামের মৃত হাকিম আলীর ছেলে মো. জব্বার মিয়া (৫০), সাভারের খলিল মিয়ার ছেলে মো. সোহান মিয়া (৩৪) এবং টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বগা গ্রামের জাবেদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩৫)। তাদের কাছ থেকে চারটি মোবাইল, চারটি এটিএম কার্ড, একজন ভারতীয় নাগরিকের এনআইডি কার্ড এবং ১৪ হাজার ২২২ টাকা উদ্ধার করা হয়েছে।

সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক মো. ইসমাইল হোসেন। তিনি বলেন, ‘অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অপরাধে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে হালুয়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী