প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে আলমারি খুলে কাগজপত্রে আগুন দিলো দুর্বৃত্তরা

জামালপুর প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৪, ১৮:৩১আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১৮:৩১

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার নলছিয়া এ কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের জানালা ভেঙে প্রবেশ করে আলমারি ভেঙে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৫ অক্টোবর) রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে ।

আগুনে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা আগুন দেখে পানি ছিটিয়ে নিভিয়ে ফেলেন। তবে বিদ্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

রবিবার (৬ অক্টোবর) সকাল বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম বাবুল। তিনি বলেন, হঠাৎ শনিবার রাতে আমাকে একজন কল দিয়ে জানিয়েছে কে বা কারা যেন বিদ্যালয়ের টিনশেড অফিসের কক্ষে প্রবেশ করে আলমারির তালা ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্রে আগুন ধরিয়ে দিয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

স্থানীয় অভিভাবকরা জানান, ওই রাত ১০টার দিকে দুর্বৃত্তরা  বিদ্যালয়ের অফিস কক্ষের আলমারি ভেঙে কাগজপত্র বের করে আগুন ধরিয়ে দেয়। ভেতর ধোঁয়া উড়তে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমীনের মোবাইল নম্বরে কল দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মাদারগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, বিল্ডিংয়ের পাশে টিনশেড কক্ষে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছিল। সংবাদ পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনো লিখিত অভিযোগ পাইনি।  পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
৩৭ লাখ টাকায় স্কুল ভবন নির্মাণ, নেই দোতলায় ওঠার সিঁড়ি
ইউনূস সরকার বাতিল করলেও প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ দেবে সরকার 
বিদ্যালয়ের ভবনে ফাটল, ঝড়ের সময় অন্যত্র আশ্রয় নিলো শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি