পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৪, ২২:২৪ আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ২২:২৪

শেরপুরের শ্রীবরদীতে নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী দুই যমজ বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- শেরপুর সদরের রাকিবুল ইসলাম রকিবের কন্যা রেজওয়ানা ও রেজবানা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে রেজওয়ানা ও রেজবানা বাবা-মার সঙ্গে শ্রীবরদী উপজেলার ঢনঢনিয়া গ্রামের নানা আব্দুর রহমান মুন্সীর বাড়িতে বেড়াতে যায়। বুধবার সকালে খেলতে খেলতে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় শিশু রেজওয়ানা ও রেজবানা। পরে অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভাসতে দেখেন।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
ছোট ছেলে নিখোঁজ, বড় ছেলে দেশের বাইরে-নাসিমা খানের দাফন কোন দিন
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার