ময়মনসিংহ সিটি করপোরেশনের ৪ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৪, ১৬:৪৭আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৬:৪৭

ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলীসহ চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করা হয়েছে। জেলা ও দায়রা জজ (সিনিয়র স্পেশাল জজ) আদালতে মামলাটি করা হয়।

মামলায় অভিযুক্তরা হলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, সিটি করপোরেশন নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক।

বুধবার ( ২৮ নভেম্বর) বিকেলে জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৪/৫ ধারায় মামলাটি হয়েছে। জেলা ও দায়রা জজ (সিনিয়র স্পেশাল জজ) আদালতে বিচারক মমতাজ পারভীন মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনীত অভিযোগ জেলা সমন্বিত দুর্নীতি দমন কর্মকর্তার কার্যালয়ে তদন্ত ও প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। 

বাদীর আইনজীবী রিয়াদ মোহাম্মদ সাঈদ জানান, নগরীর মোহাম্মদ আলী রোডের মৃত অ্যাডভোকেট ইব্রাহিম পারভেজের ছেলে বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগে আদালতে মামলাটি করেন।

এদিকে এ বিষয়ে জানতে অভিযুক্তদের মোবাইল নম্বরে কল করা হলে তারা রিসিভ করেননি।

/এফআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের