শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে সেনাসদস্যকে কুপিয়ে হত্যা

শেরপুর প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৪, ১৫:০৮আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৫:০৮

শেরপুর জেলা সদরের চরশেরপুর ইউনিয়নের নিচপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ওয়াসিম (২৬) নামে এক সেনাসদস্য নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চাচা ও চাচাতো ভাইয়ের হাতে নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, নিহতের চাচা আব্দুস সামাদ (৬০) ও তার ছেলে রঞ্জু (২৬) দুজন মিলে সেনাসদস্য ওয়াসিমকে গলায় দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। নিহত সেনাসদস্য ওয়াসিম শেরপুর জেলা সদরের চরশেরপুর নিচপাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে,  সেনাসদস্য ওয়াসিমদের সঙ্গে তার আপন চাচা আব্দুস সামাদের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এদিকে গত কয়েকদিন আগে ওয়াসিম তার কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে আসেন। সোমবার সকালে ওয়াসিম তাদের চাষের জমির পাকা ধান কেটে বাড়ি নিয়ে যাওয়ার সময় চাচা আব্দুস সামাদ ও চাচাতো ভাই রঞ্জু ধারালো দা দিয়ে ওয়াসিমকে গলায় আঘাত করে। পরে আহত ওয়াসিমকে আত্মীয়স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শেরপুর সেনা ক্যাম্পের মেজর তাওসিফের নেতৃত্বে একটি সেনাদল নিহত ওয়াসিমকে দেখতে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ছুটে যান এবং পরে নিহত সেনাসদস্য ওয়াসিমকে নিয়ে তারা চরশেরপুরের গ্রামের বাড়িতে যান। 

এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) তারেক বলেন, ‘শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে নিহত ওয়াসিমের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বগুড়ায় দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি