বিএনপি নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ, ইউএনওর অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল

নেত্রকোনা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৫

নেত্রকোনার মদন উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজোয়ান ইফতেখারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কয়েকশ নারী-পুরুষ এ মিছিল করেন।

মিছিল শেষে ভারপ্রাপ্ত ইউএনও রেজোয়ান ইফতেখারের অপসারণ ও তার নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে মদন প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির নেতাকর্মী ও ছাত্র-জনতা।

এ ছাড়া ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে অবরোধ কর্মসূচি করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আলম মিয়ার বদলি হওয়ায় দুই মাস ধরে ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেখার। বিএনপি নেতাকর্মী ও ছাত্র সমন্বকদের অভিযোগ, ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পাওয়ার থেকেই তিনি নানা অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছেন। বিএনপির প্রোগ্রাম ও সরকারের নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে বিরোধিতা করছেন তিনি। এর মধ্যে মদন পৌরসভায় ওএমএস ডিলার নিয়োগ ও উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য রবিবার (১ ডিসেম্বর) বিকালে তার কার্যালয়ে যান উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীরা। এ সময় ভারপ্রাপ্ত ইউএনও রেজোয়ান ইফতেখার নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ করেন। এসব ঘটনাকে কেন্দ্র করে সোমবার শত শত বিক্ষুব্ধ জনতা উপজেলা সদরে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেন। পরে বিএনপি নেতাকর্মী ও ছাত্র-জনতা ভারপ্রাপ্ত ইউএনওর অনিয়ম নিয়ে মদন প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।

উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, ‘ভারপ্রাপ্ত ইউএনও মহোদয় বর্তমান সরকারের উন্নয়নকাজকে বাধাগ্রস্ত করতে নানাভাবে পাঁয়তারা করছেন। আমাদের দলীয় প্রোগ্রাম বাস্তবায়ন কর্মসূচি নিয়ে তিনি ভিন্ন মত দেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ ও তার নানা অনিয়মে অতিষ্ঠ হয়ে জনতা সোমবার তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। আমরা চাই তাকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হোক। কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে অবরোধ কর্মসূচি দেওয়া হবে।’

এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেজোয়ান ইফতেখার বলেন, ‘পৌরসভায় ৬টি স্থানে ডিলার নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এর জন্য ১৬টি আবেদন পেয়েছি। গত রবিবার বিকালে আলম চেয়ারম্যান (উপজেলা বিএনপির সভাপতি) ও বিএনপির নেতাকর্মীরা এসে অনৈতিকভাবে ৩টি ডিলার দিয়ে দিতে বলেন। আমি রাজি না হওয়ায় একটি মহল ভুল বুঝে আমার বিরুদ্ধে মিছিল করেছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামন চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদিরসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

/কেএইচটি/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী