সেনাসদস্য ওয়াসিম হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেফতার

শেরপুর প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৪, ১৮:০৫আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৮:০৫

শেরপুর সদরে সেনাসদস্য ওয়াসিম আকরাম (২৬) হত্যা মামলায় আরও দুই আসামি মো. নাজিম উদ্দিন (৩৫) ও মো. সমেজ উদ্দিনকে (৬০) গ্রেফতার করেছে র‍্যাব। আসামি নাজিম উদ্দিন শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে এবং সমেজ উদ্দিন ওই গ্রামের মৃত ইব্রাহীম মণ্ডলের ছেলে।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প এবং র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের যৌথ অভিযানিক দল সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড গোদনাইল এলাকায় অভিযান পরিচালনা করে নাজিম উদ্দিনকে গ্রেফতার করে।

এদিকে র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্পের অপর একটি অভিযানিক দল একই দিন রাত সোয়া ১২টায় শেরপুর সদর উপজেলার সাজিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো. সমেজ উদ্দিনকে গ্রেফতার করে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গত ২ ডিসেম্বর সকাল ১০টার দিকে জমিজমাসংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেরপুর সদর উপজেলার চরশেরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌঁছামাত্র সেনাসদস্য ওয়াসিম আকরামকে আসামিরা পথরোধ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই দিন নিহতের ছোট ভাই মো. জসিম উদ্দিন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ওয়াসিম আকরামের চাচাতো ভাই রঞ্জুকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ১০-১২ জনসহ মোট ৩৩ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার পর র‍্যাব-১৪, জামালপুর ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম গ্রহণ করে। গ্রেফতার আসামিদের শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে এই ঘটনায় গত ৩ ডিসেম্বর সাতজনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন চরশেরপুর নিজপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো. ময়না মিয়া (৩৫), একই গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. বাসেদ মিয়া (২২), মৃত কালু খানের ছেলে মো. আলম খান (৫৫), জয়নাল আবেদীনের স্ত্রী মোছা. কমলা আক্তার (৩৫), পার্শ্ববর্তী চরশেরপুর পূর্বপাড়া গ্রামের মো. আনসার আলীর স্ত্রী মোছা. হালিমা খাতুন (৫৫), একই গ্রামের মৃত আনসার আলীর ছেলে মো. আজিম আলী (৩৬) ও নয়াপাড়া গ্রামের মো. সাহেব আলীর ছেলে মো. শামীম আহম্মেদ (২৮)।

/কেএইচটি/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম