পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ তিন জন কারাগারে

ময়মনসিংহ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৫, ০০:১৫ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০০:১৫

ময়মনসিংহের গৌরীপুরে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান খানসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে সেনাবাহিনীর একটি দল আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার ছাত্রদল নেতা আল ইমরান ছাড়াও অন্য দুজন হলেন জুনায়েত আহম্মেদ (২৩) ও মো. মিলন মিয়া (৪৮)। এর মধ্যে ইমরান সহনাটি ইউনিয়নের রাইশিমুল গ্রামের আহাম্মদ আলীর ছেলে, জুনায়েত গৌরীপুর পৌর শহরের পশ্চিম দাপুনিয়া মহল্লার আলতাব হোসেনের ছেলে ও মিলন মিয়া পৌর শহরের ইসলামাবাদ মহল্লার মৃত হোসেন আলীর ছেলে।

পুলিশ জানায়, গৌরীপুর পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড মোড় এলাকায় যান চালকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠলে রবিবার রাতে গৌরীপুর অস্থায়ী সেনাক্যাম্পের ক্যাপ্টেন ইমতিয়াজের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। তারা ওই তিন জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় আজ গৌরীপুর পৌরসভার কর্মচারী আহাম্মদ আলী বাচ্চু বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে তিন জনকে আসামি করে থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার বলেন, সড়কে চলাচলকারী ইজিবাইকসহ অন্যান্য যানবাহন থেকে চাঁদাবাজির সময় তিন জনকে সেনাবাহিনী আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। পরে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।

/এএম/
সম্পর্কিত
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
অস্ত্র দেখিয়ে আতঙ্ক, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেফতার ২
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার