আদালতে আত্মসমর্পণ করে জামিন মেলেনি জামালপুর আ.লীগের ৮ নেতার

জামালপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৫, ০৯:২৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:২৯

জামালপুরে পাঁচটি নাশকতা মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮ জন নেতা আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নাশকতা ও বিএনপির কর্মসূচিতে হামলা মামলায় জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক অধ্যক্ষ গোলাম রব্বানী, মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের দফতর সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি আতোয়ার হোসেন, চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল করিম মঞ্জু, বালিজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইত্রাজুল ইসলাম মহির, সিধুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার তানভীর সম্পদ ও হাফিজুর আদালতে আত্মসমর্পণ করেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মো. জামিল হাসান তাপস বলেন, ‘বিভিন্ন নৈরাজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫টি মামলায় আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু, মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) শোভন সাহা ছাড়াও শাহীন শাহ ও আবদুল আল মামুন মাদারগঞ্জ মডেল থানায় এসব মামলা দায়ের করেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে