গলায় চাদর পেঁচিয়ে বাইক রাইডারকে হত্যা মামলায় গ্রেফতার ৩

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৫, ১৬:০০আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৬:০০

ময়মনসিংহের ত্রিশালে বাইক রাইডার জুবায়েদ হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (৮ জানুয়ারি) রাতে জামালপুরের বকশীগঞ্জের বাট্টাজোড় এলাকা থেকে আসামি নাজমুল, কাশেম ও আজিজকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার রকিবুল আক্তার জানান, গত ২৯ ডিসেম্বর বিকালে আসামি নাজমুল টঙ্গী থেকে ময়মনসিংহে আসা-যাওয়ার জন্য জুবায়েদের মোটরসাইকেল ভাড়া করে। ত্রিশালের বৈলরের হিন্দুপল্লি পৌঁছার পর জুবায়েদের গলায় চাদর পেঁচিয়ে হত্যা করে তার মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় নাজমুল।

এরপর ধানিখোলা বাজারে এক মেকারের কাছে মোবাইল ২০০ টাকায় বিক্রি করে এবং মোটরসাইকেলটি আসামি কাশেম ও আজিজের কাছে বিক্রি করে। পরে ৩০ ডিসেম্বর ওই এলাকা থেকে জুবায়েদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই আজহারুল ইসলাম ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের